1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ মামুন মোল্লা

খুলনার আড়ংঘাটা থানাধীন তেলিগাতীস্থ খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১২টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শেখ জাহিদ ইকবাল, ইউপি সদস্য শহিদুল ইসলাম পিটো, সাংবাদিক এম এ শফিক, একরামুল হোসেন লিপু, স্থানীয় বিএনপি নেতা মোল্লা গোলজার হোসেন, আরিফুর রহমান মন্টু, শেখ নাসির উদ্দিন, কাজী আবদুল ওহাব, শেখ আব্দুল হালিম, শেখ রেজাউল ইসলাম, কাজী ফরহাদুল ইসলাম, শেখ জাকির হোসেন, শেখ জিয়াউর রহমান, জামাল বাঘা, সাবেক ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, স্থানীয় গুণীজন গোলাম রব্বানী।
কলেজের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তৃতা করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী তানহা, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নুসরাত।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যবসায়, নৈতিকতা ও সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দেশের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। তারা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাস তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জীবনের প্রতিটি ধাপ ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি রচনা করে। তাই একাগ্রতা, পরিশ্রম ও সততার সঙ্গে এগিয়ে গেলে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park