1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ক্রীড়াচর্চার পরিবেশ নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি খেলাধুলাকে একটি সম্মানজনক ও টেকসই পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে যুগোপযোগী নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে। সরকার প্রতিটি এলাকায় ক্রীড়াচর্চার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি উপজেলা ও ইউনিয়নে খেলাধুলার উপযোগী পরিবেশ গড়ে তোলা হবে, তাতে গ্রামের খেলোয়াড়রাও নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে।

শনিবার (৪ জুলাই )বিকালে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর ইউনাইটেড মাঠে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খেলা উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধকের বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল ।

তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও এ অঞ্চলের অনেক ক্রীড়াবিদ তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। ক্রীড়াচর্চার প্রসারের মাধ্যমে রূপসা, তেরখাদা ও দিঘলিয়াকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সুস্থ সামাজিক পরিবেশের জনপদ হিসেবে গড়ে তোলার জন্য তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে স্বাগতিক শ্রীফলতলা ইউনিয়ন ফুটবল দল এবং তেরোখাদা মধুপুর ইউনিয়ন ফুটবল দল। মধূপুর ইউনিয়ন ফুটবল ১-০ শূন্য গোলে হারিয়ে বিজয় অর্জন করেন। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি জুনায়েদ শরীফ, ন্যাশনাল রেফারি তানভির হোসেন,আবু বক্কর, কামাল আহম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা পরিষদ প্রশাসক ওজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, বিসিবির সাবেক পরিচালক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ,দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মিন্টু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,তেরখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাউসার আলী,রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান মোঃ আছাফুর রহমান, মোল্লা এনামুল কবীর,আরিফুর রহমান, আনিসুজ্জামান বিশ্বাস,এম এ সালামসহ দলীয় নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park