1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ক্যাপাসিটি বিল্ডিং অব ডিওএফ অফিসিয়ালস অন মনিটরিং অব কনস্ট্রাকশন ওয়ার্কস বিয়ষক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ  সমাপ্ত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

 

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

 

শুক্রবার৭ ফেব্রুয়ারি মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের আওতায় মৎস্য বীজ উৎপাদন খামার, গল্লামারী, খুলনায় তিনদিন ব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং অব ডিওএফ অফিসিয়ালস অন মনিটরিং অব কনস্ট্রাকশন ওয়ার্কস বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের প্রকল্প পরিচালক এস.এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ডুমরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাসটেইনেবল কোষ্টাল প্রকল্পের মাধ্যমে  উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদের উন্নয়নের জন্য বেশকিছু অবকাঠামো উন্নয়নের কাজ বাস্তবায়ন করছে। উক্ত কাজের গুনগতমান নিশ্চিত করার জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মেরিন ফিসারিজ অফিসার ও টেকনিক্যাল অফিসারদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।  প্রশিক্ষণের ম্যাধমে সিভিল ওয়ার্ক মনিটরিং বিষয়ের খুটিনাটি বিষয়ে শেখানো হয়েছে। তিনি কাজের গুনগত মান নিশ্চিত করার  জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।   প্রকল্প সদর দপ্তরের উপপ্রকল্প পরিচালক মনিষ মন্ডলের সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  খুলনা অঞ্চলের ডিপিডি সরোজ কুমার মিস্ত্রী, নির্বাহী প্রকৌশলী মো: সামসুল আলম,  চট্টগ্রাম অঞ্চলের ডিপিডি মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী (অব:) মো: হেলাল উদ্দিন,  ডুমুরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগ্যান ও আরো অনেকে। এসময় প্রধান অতিথি  সফলভাবে সম্পন্ন প্রশিক্ষণার্থীগণের মাঝে সার্টিফিকেট বিরতণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম বরিশাল ও খুলনা অঞ্চলের ২৮ জন মেরিন ফিসারিজ অফিসার ও  টেকনিক্যাল অফিসার এবং মৎস্য অধিদপ্তরের  ৫ জন প্রকৌশলী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park