1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

কেএমপি ১১ কর্মকর্তাকে বদলী নতুন ৭ ওসি পেল থানা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ১১ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। এর মধ্যে ৭ থানা পেয়েছে নতুন ওসি। গতকাল বুধবার ১৫ এপ্রিল কেএমপি উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) এম এম শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে ১২ এপ্রিল কেএমপির চার থানার অফিসার ইনচার্জদেরকে খুলনার বাইরে রাজশাহী ও বরিশাল রেঞ্জে বদলী করা হয়।

প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক এস এম জাবীদ হাসানকে খালিশপুর থানায়, পুলিশ পরিদর্শক মু. মোরাদুল ইসলামকে দৌলতপুর থানায়, পুলিশ পরিদর্শক মোঃ হালিমুর রহমানকে আড়ংঘাটা থানায়, পুলিশ পরিদর্শক মোঃ আবুল বাশারকে খানজাহান আলী থানায়,

পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলামকে দৌলতপুর থানা থেকে খুলনা থানায়, পুলিশ পরিদর্শক ডিবি মোঃ হেলাল উদ্দিনকে হরিণটানা থানায়,পুলিশ পরিদর্শক রেশন স্টোরের ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনকে লবনচরা থানার অফিসার হিসেবে বদলী করা হয়েছে।

পুলিশ পরিদর্শক লোকমান হোসেনকে গোয়েন্দা বিভাগে, খালিশপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামানকে গোয়েন্দা বিভাগে, আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদকে গোয়েন্দা বিভাগে এবং পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেনকে রেশন স্টোরের ইনচার্জ হিসেবে বদলী করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park