1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

কুয়েট ভাইস-চ্যান্সেলর এর সাথে অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১০০ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২৬ টার্মের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ মঈনুল হক ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়ার নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা সাক্ষাতে অংশগ্রহণ করেন।
সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং একটি দক্ষ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন,
“একটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনায় কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা ও শৃঙ্খলার মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারে। আমি আশা করি, নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে কুয়েটকে একটি আধুনিক, গবেষণামুখী ও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে।”
অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক বলেন, “অফিসার্স অ্যাসোসিয়েশন সবসময় কর্মকর্তাদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রেখে এসেছে। আমরা বিশ্বাস করি, একটি সুসংগঠিত ও দায়িত্বশীল প্রশাসনিক পরিবেশ শিক্ষার মান উন্নয়নের জন্য অত্যন্ত জরুরী। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে প্রতিশ্রæতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখতে আমরা সদা সচেষ্ট থাকব।”
সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এস. এম. সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হেলাল ফকির, আইন বিষয়ক সম্পাদক এম. এম. রবিউল ইসলাম শুভ এবং সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ও সাদেক হোসেন প্রামানিক।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park