1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কুয়েট ক্যাম্পাসে বাড়ির মালিক ও থানার প্রতিনিধিদর সাথে কর্তৃপক্ষের মতবিনিময়

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ,

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস সংলগ্ন ফুলবাড়ীগেট,খানাবাড়ী, তেলিগাতী,মহেশ্বরপাশা, যোগীপোল এলাকাসহ অন্যান্য এলাকার যে সকল ভাড়া বাড়িতে কুয়েটের শিক্ষার্থীরা বসবাস করে সে সকল বাড়ির মালিক, খানজাহান আলী থানা, দৌলতপুর থানা এবং আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জ/প্রতিনিধিগণের সাথে কুয়েট কর্তৃপক্ষের মতবিনিময় সভা ১০ ই মার্চ সোমবার দুপুর সাড়ে ৩ টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। মতবিনিময় সভায় ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ,খানজাহান আলী থানা,দৌলতপুর থানা এবং আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জগণ সহ সম্মানিত বাড়ির মালিকগণ বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন ভবিষ্যতে যাতে কুয়েটে আর কখনো কোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সকলে এ বিষয়ে কুয়েটের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহের প্রভোস্ট,নিরাপত্তা কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ শাহেদুজ্জামান শেখ
পাবলিক রিলেশনস অফিসার অতিরিক্ত দায়িত্ব,জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে তথ্য গুলি পাওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park