1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

কুয়েটে বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নারী জাগরণের অগ্রদূত, সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “বেগম রোকেয়া দিবস-২০২৫” পালিত হয়েছে। ০৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বেগম রোকেয়ার জীবন, দর্শন এবং নারীমুক্তির সংগ্রামে তাঁর অবদান গভীরভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তাঁর বক্তব্যে তিনি বলেন, “বেগম রোকেয়া শুধু একজন সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী সমাজ সংস্কারক। সমাজের গোঁড়ামি ও কুসংস্কারের বেড়াজাল ছিন্ন করে তিনি নারী শিক্ষাকে অপরিহার্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তাঁর দেখানো পথে হেঁটে আমাদের উচিত নারী-পুরুষ নির্বিশেষে একটি উন্নত ও প্রগতিশীল সমাজ নির্মাণে আত্মনিয়োগ করা”। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজ, খুলনার উপাধ্যক্ষ প্রফেসর ড. এফ.এম. আঃ রাজ্জাক, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি.এম. ইকরামুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল ওয়াকিল। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। আলোচনা শেষে, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আত্মার শান্তি কামনায় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রোকেয়া হলের সহকারী প্রভোস্টগণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park