1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

কুয়েটে “গ্রেড ০৯-তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দের চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি” বিষয়ক মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

রিপোর্টার মোঃ মামুন মোল্লা খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ২২ নভেম্বর শনিবার “গ্রেড ০৯-তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দের চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি” বিষয়ক মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন এবং এক্টিং ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোকে সুসংহত করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সকলের জন্য বিধিমালা সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য। তিনি আরো বলেন, সরকারি চাকুরিবিধি, শৃঙ্খলা এবং আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করলে প্রতিষ্ঠানের কাজে গতিশীলতা আসবে এবং পেশাগত জীবনে উৎকর্ষ সাধন করা সম্ভব হবে। তিনি কর্মকর্তাদের এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজে লাগানোর আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মশালায় মূল আলোচ্য বিষয় হিসেবে বাংলাদেশের সরকারি চাকুরিবিধি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের স্বশাসিত বিধিমালা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণীত শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ছুটি বিধিমালা মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের দুজন অভিজ্ঞ শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তিত্ব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শেখ শরিফুল আলম। প্রোগ্রামে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও হাতে-কলমে উদাহরণসহ জটিল বিধিগুলো সহজভাবে ব্যাখ্যা করেন রিসোর্স পার্সনগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিনি বলেন, আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করে আসছে। তিনি অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে দক্ষতা বৃদ্ধিতে এক নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম। উক্ত মৌলিক প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের সকল গ্রেড ০৯-তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park