1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে সরকারি গাছ কাটার অভিযোগ,

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

 

 ক্রাইম রিপোর্টারঃ

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি হারাধন মণ্ডলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও তদন্ত–শাস্তির দাবি উঠেছে। এলাকাবাসীর অভিযোগ—হারাধন মণ্ডল, পিতা মৃত যতীন মণ্ডল, দীর্ঘদিন ধরে দুর্ধর্ষ প্রবণতার কারণে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করেছেন।

স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি তিনি তার ছেলে জয় মণ্ডলকে সঙ্গে নিয়ে একটি সরকারি গাছ গোপনে স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করেন। পরে ক্রেতা ব্যক্তি গাছের মাথা কেটে ফেলেন। ঘটনাটি প্রত্যক্ষ করে কয়েকজন সচেতন গ্রামবাসী দ্রুত কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে ইউএনও-র নির্দেশে এসি ল্যান্ড ঘটনাস্থলে এসে গাছ কাটার কাজ বন্ধ করে দেন।

সাংবাদিকরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে হারাধন মণ্ডল ও তার ছেলে জয় মণ্ডল তাদের ওপর চড়াও হন বলেও অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের আরও দাবি—ঘটনাটি ধামাচাপা দিতে হারাধন মণ্ডল ইতোমধ্যে এক ওয়ার্ড-স্তরের বিএনপি নেতাকে টাকা দিয়ে ‘ম্যানেজ’ করার চেষ্টা করছেন, এমন কথাও এলাকায় আলোচনা হচ্ছে।

এলাকাবাসী বলছেন, যেভাবে গাছটি কাটা হয়েছে, তাতে গাছটি মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। আর গাছটি মারা গেলে পাশের ব্রিজ, বিদ্যুতের খুঁটি এবং সম্প্রতি নির্মিত নতুন পিচঢালা সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হবে। ফলে জননিরাপত্তা ও সরকারি স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে।

স্থানীয়দের দাবি—সরকারি সম্পদ নষ্ট, ভয়ভীতি প্রদর্শন ও সাংবাদিকদের ওপর আচরণসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হারাধন মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park