1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

কলসেন্টারের আড়ালে বিপুল অংকের সাইবার প্রতারণা চক্রের হদিশ, গ্রেপ্তার কল সেন্টারের মালিক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , পশ্চিমবঙ্গ

আজ ১১ই ফেব্রুয়ারী মঙ্গলবার, মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা এলাকায়, কল সেন্টারের আড়ালে বিপুল অঙ্কের সাইবার প্রতারণা চক্রের হদিশ , পাঁশকুড়া থানার পুলিশের হাতে গ্রেফতার কল সেন্টারের মালিক।

পাঁশকুড়া থানা এবং দমদম পুলিশের যৌথ উদ্যোগে তল্লাশি চালায় দমদমের মতিলাল কলোনিতে, যে বাড়িটিতে কল সেন্টার চলতো সেখানে হানা দিয়ে পুলিশ জানতে পারে মূলত কল সেন্টারের আড়ালে চলত সাইবার প্রতারণা।

জানা যায় অচেনা নম্বরে ফোন ধরলে , ফোনের অপর প্রান্ত থেকে নিঃসঙ্গতা কাটানো বা প্রেমের প্রস্তাব আসত, কখন বা চাকরির নাম করে রেজিস্ট্রেশনের নামে টাকা চাওয়া হতো। এই ফাঁদে পা দিয়ে সর্বশ্রান্ত হয়েছে অনেকেই , বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেতেই তদন্ত নেমেছিল পুলিশ।

এই ঘটনায় মোট ১৮ জন মহিলা এবং কল সেন্টারে মালিককে গ্রেফতার করে পুলিশ। ১৭ জনের নামে দমদম থানায় সুওমোটো কেস হয়েছে, মূল অভিযুক্ত ঘনশ্যাম হালদারকে গতকাল গ্রেফতার করে পাঁশকুড়া থানায় নিয়ে আসা হয়েছিল। আজ তাহকে নিয়ে যাওয়া হয় তমলুক আদালতের উদ্দেশ্যে।

যদিও ঘনশ্যাম হালদার এই নিয়ে মুখ খুলতে চাননি, তিনি শুধু বলেন, এফআই আর দায়ের হয়েছে , কি হয়েছে দেখে নিন।

পাঁশকুড়ার বাসিন্দা তাপস হাজরার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে দমদম থেকে গ্রেফতার হয় ওই মূল অভিযুক্ত, পুলিশ সূত্রে জানা যায় পাঁশকুড়ার বাসিন্দা তাপস হাজরাকে বাড়িতে বসে কাজ পাইয়ে দেওয়ার নামে, তাহার কাছ থেকে ধাপে ধাপে মোট পাঁচ লাখ 86 হাজার টাকা আত্মসাৎ করে ওই জাল চক্র, তারপরে পুলিশের তৎপরতায় গ্রেফতার হয় কল সেন্টারের মালিক ঘনশ্যাম হালদার। বহুদিন ধরেই কল সেন্টারের আড়ালে এই চক্র বিভিন্নভাবে কাজ করে যাচ্ছিল।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park