1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

এমপি হেলালের পক্ষে তেরখাদায় ইফতার বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২২ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনার তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও এলাকায় রোজাদার পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেন বিএনপি নেতা ফেরদাউস মোল্লা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও আশপাশের এলাকায় ঘুরে ঘুরে রোজাদার পথচারী, শ্রমজীবী মানুষ ও শিশুদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন তিনি।
ইফতারের প্রতিটি প্যাকেটে ছিল মুরগির বিরিয়ানি, ডিম ও বিশুদ্ধ পানির বোতল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজানে রোজাদার মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধকে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ফেরদাউস মোল্লা তেরখাদা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি সাবেক উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রমজানের সময়ে পথচারী ও শ্রমজীবী মানুষের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে অনেক রোজাদার মানুষ ইফতারের সময় উপকৃত হয়েছেন বলে তারা মনে করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park