
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা -১আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খানকে ফুলের শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন দাকোপ ও বটিঘায়াটা উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষগন। গত মঙ্গলবার বেলা ১১টায় সৌজন্য সাক্ষাৎ বিনিময় সময় উপস্থিত ছিলেন গরিয়ারডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শশাঙ্ক মন্ডল,
বারোআড়িয়া শহীদ স্মরণী কলেজের অধ্যক্ষ মোঃ তোরাব আলী ফিরোজ, খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ অনিমেষ মিস্ত্রী, বটিয়াঘাটা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন,খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কাশেম, মুক্তযোদ্বা কলেজের অধ্যক্ষ কানিজ ফাতিমা,
চালনা কেসি কলেজের অধ্যক্ষ তপন কুমার রায়,আরডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর পদ মন্ডল প্রমুখ। এসময় এমপি মহোদয় শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহোযোগিতার আশ্বাস দেন।।