1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

এফ এম রফিকুল ইসলাম খর্নিয়া ইউনিয়নবাসীর সেবায় জীবন উৎসর্গ করতে চান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা ।
খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এফ এম রফিকুল ইসলাম এক গণসংযোগে খর্নিয়া ইউনিয়নবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্প্রতি স্থানীয় ভোটার ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “খর্নিয়া ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। আসন্ন নির্বাচনে খর্নিয়া ইউনিয়ন বাসী যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, তবে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের অধিকার আদায়ে এবং এই ইউনিয়নের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। খর্নিয়া ইউনিয়ন বাসীর সুখ-দুঃখে পাশে থেকে জীবন উৎসর্গ করে দিতেও আমি কুণ্ঠাবোধ করব না।”
মতবিনিময় সভায় তিনি খর্নিয়া ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, এবং আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং কৃষি ও শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন।
এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, তরুণ সমাজ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা এফ এম রফিকুল ইসলামের এই অঙ্গীকারকে সাধুবাদ জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে একজন সৎ ও নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি হিসেবে তাকে সমর্থন করার আশ্বাস ব্যক্ত করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park