
(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)।
খুলনার তেরখাদা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তেরখাদা উপজেলা সদরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক (মন্টু), তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান
এছাড়া সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজুমল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ অমিত রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা এবং ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে এই পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ চিরস্মরণীয় এবং তাদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ইকবাল হোসেন।।