1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

উন্নত‌ সনাতন পদ্ধতিতে গলদা চাষে অভিজ্ঞতা অর্জনে ডুমুরিয়া উপজেলার চিংড়ি চাষিদের কেশবপুর গৌরিঘোনা সফর। রিপোর্টার শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (SCMFP)-এর আওতায় ডুমুরিয়া উপজেলার ২৫ জন চিংড়ি ক্লাস্টারভুক্ত চাষি সম্প্রতি যশোর জেলার কেশবপুর উপজেলায় এক অভিজ্ঞতা বিনিময় সফরে অংশগ্রহণ করেছেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল উন্নত‌ সনাতন গলদা চাষ পদ্ধতি, ঘের ব্যবস্থাপনা ও ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ে সফল চাষিদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দিক সম্পর্কে ধারণা নেওয়া।সফরকারী চাষিদের কেশবপুর উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস। এসময় দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
ডুমুরিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান এ সফরের নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে ছিলেন সহকারি মৎস্য অফিসার কে এম মহসিন আলম, প্রকল্পের মেরিন ফিশারিজ অফিসার প্রনব কুমার দাস, অন্তিমা গোলদার, মৎস্য দপ্তরের মাঠকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।সফরকালে চাষিরা প্রথমে কেশবপুর উপজেলার গৌরিঘোনা চিংড়ি চাষি ক্লাস্টার-১ ও আধানিবিড় গলদা প্রজেক্ট পরিদর্শন করেন। এটি আধানিবিড় গলদা চাষে একটি সফল মডেল হিসেবে পরিচিত। পরিদর্শনকালে উভয় ক্লাস্টারের চাষিদের মধ্যে এক প্রাণবন্ত অভিজ্ঞতা বিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।আলোচনা পর্বে গৌরিঘনা ক্লাস্টারের সফল গলদা চাষি মোঃ শফিকুল ইসলাম, মোঃ তুহিন শেখ, মোঃ সুমন শেখ, সবুর মোল্লা, মোমতাজ বেগম,‌আসমা বেগব, আকলিমা বেগম,তাঁদের বাস্তব অভিজ্ঞতা, চাষ পদ্ধতি, আয়-ব্যয় হিসাব, ঝুঁকি ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।প্রযুক্তিগত দিক ও বাস্তব চিত্র,চাষিরা সরেজমিনে গৌরি ঘোনা ক্লাস্টারের ঘের পরিদর্শন করেন। ঘের মালিকরা জাল টেনে মাছ ও চিংড়ি দেখান। উপস্থিত সবাই উৎপাদনের মান ও গলদার বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন।পরিদর্শনে দেখা যায়, এই ক্লাস্টারে সেমি ইনটেনসিভ (All male) গলদা চাষ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ফিশটেক সরবরাহকৃত পুরুষ গলদা পিএল ব্যবহার করে বায়োসিকিউরিটি, পানির গভীরতা বৃদ্ধি, নিয়মিত জলমান নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য সরবরাহ, সঠিক মজুদ ঘনত্ব, মোলাসেস ও প্রোবায়োটিক ব্যবহারসহ পূর্ণাঙ্গ প্রটোকল মেনে চাষ পরিচালনা করা হচ্ছে।উল্লেখযোগ্য বিষয় হলো, মাত্র ৮৩ দিনে গলদার গড় ওজন হয়েছে ২৫–৩০ গ্রাম, যা প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক বেশি। ফলে একই ঘেরে কম সময়ে ও তুলনামূলক কম ঝুঁকিতে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাচ্ছে।উচ্চপর্যায়ের উপস্থিতি ও বক্তব্য
এই সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, যশোর কেশবপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টিপনা নতুন রাস্তা চিংড়ি চাষি ক্লাস্টার সভাপতি শেখ মাহতাব হোসেন, মেরিন ফিশারিজ ক্লাস্টার অফিসার মোঃ তরিকুল ইসলাম, ‌প্রনব কুমার দাস,‌ আশিকুর‌রহমান, কে এম মহসিন আলম, সাইফুল ইসলাম, চাষী মারুফ সরদার, আব্দুল গফফার সরদার,বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গৌরিঘোনা ক্লাস্টারের এই মডেলটি দেশের অন্যান্য চিংড়ি চাষ এলাকা, বিশেষ করে খুলনা জেলায় অনুসরণ করলে উৎপাদন ২–৩ গুণ পর্যন্ত বৃদ্ধি সম্ভব। এর মাধ্যমে চাষিদের আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের চিংড়ি রপ্তানিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।চাষিদের অনুভূতি ও প্রত্যয়
ডুমুরিয়া উপজেলার অংশগ্রহণকারী চাষিরা জানান, এই সফরের মাধ্যমে তারা আধুনিক গলদা চাষ প্রযুক্তি ব্যবস্থাপনা বিষয়ে প্রত্যক্ষ ধারণা পেয়েছেন। তাঁরা ভবিষ্যতে নিজের ঘেরে পুরুষ গলদা পিএল মজুদ, উন্নত নার্সারি ব্যবস্থাপনা, বায়োসিকিউরিটি বজায় রাখা এবং ঘেরের গভীরতা বৃদ্ধি করে আধানিবিড় পদ্ধতিতে চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন।তাঁরা মৎস্য অধিদপ্তরের কাছে ভবিষ্যতে এই ধরনের আরও প্রশিক্ষণ, বিনিময় সফর ও কারিগরি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।এই সফরের মাধ্যমে ডুমুরিয়া উপজেলার চাষিরা কেবল একটি সফল চাষ পদ্ধতির সাথে পরিচিত হননি, বরং আধুনিক ও ব্যবসায়িকভাবে টেকসই গলদা চাষের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে দেশের চিংড়ি খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তা ও চাষিরা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park