1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

*ঈদের শুভেচ্ছার সাথে ছাগলাদাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন কে এম রাকিবুল ইসলাম*

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

* (ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা:)*

তিনি জননন্দিত জনপ্রিয় জননেতা খুলনা৪ আসনের এমপি আজিজুল বাড়ি হেলাল ভাইয়ের দোয়া ও সহযোগিতা আসা করছেন।

তিনি জনগণের সাসক নয় প্রতিশ্রুতিবদ্ধ একজন সেবক হিসেবে নিয়োজিত হতে চান।
৩ নং শাগলাদা ইউনিয়নের স্বৈরাচার মুক্ত সাম্য প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেছেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কে এম রাকিবুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয়। এই শিক্ষাকে সামনে রেখে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের আস্থা পেলে ৩ নং ছাগলাদাহ ইউনিয়নকে একটি স্বচ্ছ ও সুষম উন্নয়নের মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
তিনি জানান, তার প্রধান অগ্রাধিকার হবে গরিবের হক রক্ষা, কৃষকের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ইউনিয়ন পরিষদের প্রতিটি টাকার হিসাব জনগণের সামনে উন্মুক্ত রাখার কথাও উল্লেখ করেন তিনি।
সাবেক ছাত্রনেতা ও বিএ অনার্স, এলএলবি অধ্যয়নরত কে এম রাকিবুল ইসলাম ৩ নং ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। করোনাকালীন সময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তার ভূমিকা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
তিনি আরও জানান, নির্বাচিত হলে প্রতি মাসে উন্মুক্ত গণশুনানির আয়োজন করা হবে। এতে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা তুলে ধরতে এবং সমাধান দাবি করতে পারবেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, রাকিবুল ইসলাম শিক্ষিত ও বিনয়ী। তরুণ নেতৃত্ব পেলে ছাগলাদাহের উন্নয়ন গতি পাবে বলে আমরা আশাবাদী।
শেষে তিনি ছাগলাদাহ ইউনিয়নবাসীর কাছে আসন্ন নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park