1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ঈদের পূর্বে বেসরকারী জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নিকট খুলনা জেলা প্রশাসক এর মাধ্যমে স্মারকলিপি প্রদান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পঠিত

মোঃ মামুন মোল্লা

খুলনার আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার বছরের পর বছর বন্ধ থাকা বেসরকারি পাট কল মহাসেন, সোনালী, এ্যযাক্স, জুট স্পিনার্স, আফিল, হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিকদের ঈদের পূর্বে একালিন বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নিকট খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার এর মাধ্যমে বেসরকারি পাট, সূতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন’ এর পক্ষ থেকে ৩ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি দিয়েছে এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগর সহ সভাপতি মহাফুজুর রহমান, এস এ এম মাহফুজুর রহমান, শ্রমিক নেতা হায়দার আলী , আব্দুস সাত্তার, আইনুদ্দিন, হুগলি বিস্কুট কোম্পানির কর্মচারী ইউনিয়ন সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান , সাংবাদিক মিহির রজ্ঞন বিশ্বাস প্রমুখ । স্মারকলিপিতে শ্রমিক নেতারা উল্লেখ করেন মহাসেন, এ্যাযাক্স , সোনালী, জুট স্পিনার্স মিল, আফিল জুট মিল , হুগলি বিস্কুট কোম্পানি সহ বেসরকারি সকল বন্ধ মিল চালু, আংশিক চালু মিল পূর্ণাঙ্গ চালু করতে হবে।বেসরকারি বন্ধ মিলে শ্রমিকদের গ্রাজুয়েট সহ সকল পাওনা পরিশোধ করতে হবে। ( ২৫ % ক্ষতিপূরণসহ ) প্রদান করতে হবে । শ্রম আইন অনুযায়ী শ্রমিকের বেতন ভাতা সহ সকল সুবিধা দিতে হবে। যেমন, চাকরিতে স্থায়ীকরণ, যাবতীয় ছুটি , পিএফ ফান্ড , গ্র্যাচুয়িটি সহ অন্যান্য।সমশিল্পে সমকাজে সমমজুরি দিতে হবে শ্রমিকের মজুরি ন্যূনতম ২০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।শ্রম আইন অনুযায়ী প্রত্যেক মিলে ট্রেড ইউনিয়নের বিধান কার্যকর করতে হবে । দুর্ঘটনায়, মৃত্যুতে , দুরারোগ্য ব্যাধিতে, শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে।শ্রম আইন ও শিল্প আইন অনুযায়ী মিল চালাতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park