1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ইফতার ও ঈদ উপহার নিয়ে সাধারণ মানুষের পাশে সংসদ সদস্য আলী আজগার লবির কন্যা নাহরিন আসগার রিনি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মোঃ মামুন মোল্লা

: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন নব নির্বাচিত সংসদ সদস্য আলী আজগার লবির কন্যা এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নাহরিন আসগার রিনি। সালেহা ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় শুক্রবার দিনব্যাপী ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল, ডাল, সহ নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী এবং নতুন কাপড় বিতরণ করা হয়। বিতরণকালে নাহরিন আসগার রিনি বলেন, “পবিত্র রমজান ও ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। দেশ ও জাতির এই কঠিন সময়ে সামর্থ্য অনুযায়ী আর্তমানবতার সেবায় এগিয়ে আসা আমাদের সকলের কর্তব্য। সাবেক সংসদ সদস্য আলী আজগার লবির জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতেই তিনি মাঠ পর্যায়ে এই কার্যক্রম পরিচালনা করছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে ইফতার ও ঈদ উপহার নিয়ে আমরা জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছি। উপহার সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গত ২১ রমজান থেকে এ কার্যক্রম শুরু হয় যা ঈদের আগের দিন পর্যন্ত চলবে বলে জানা যায়। বিতরণ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বেগম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park