1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস থাকলে সাফল্যে বয়স কোনো বাধা নয় চৌষট্টি বছরের প্রবীণ সাইক্লিস্ট সৈয়দ শাহজাহান ৫০০ কিমি পাড়ি দিলেন সাইকেলে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া উপজেলার দীঘল দ্বীপ এলাকার ৬৪ বছর বয়সী প্রবীণ সাইক্লিস্ট সৈয়দ শাহ্জাহান আবারও প্রমাণ করলেন—ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস থাকলে বয়স কখনো বাধা হতে পারে না। স্বেচ্ছাসেবীদের কাছে “চিরতরুণ” ও “বটগাছ” নামে পরিচিত এই প্রাণবন্ত মানুষটি সম্প্রতি টানা দুটি দীর্ঘ সাইকেল ট্যুর সম্পন্ন করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত ১৯ মে তিনি দীঘল দ্বীপ, দিঘলিয়া থেকে বাইসাইকেল চালিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্যুরে যান এবং ২০ মে বাড়ি ফেরেন। এই সফরে তিনি আপ-ডাউন প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করেন।
এরপর থেমে না থেকে গত ২ জুন তিনি আবারও সাইকেল নিয়ে রওনা দেন দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৩ জুন তিনি বাড়ি ফেরেন। এ যাত্রায় তিনি আপ-ডাউন প্রায় ৫০০ কিলোমিটার সাইকেল চালিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। স্থানীয়দের দাবি, এই বয়সে এমন দূরত্ব অতিক্রম করা বাংলাদেশের জন্য বিরল এবং এক ধরনের অনুপ্রেরণামূলক রেকর্ড।
এই অসাধারণ অর্জনকে সম্মান জানিয়ে খুলনাঞ্চলের অন্যতম পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিল গত ৪ জুন-২০২৬ বিশেষ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজদিকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আনিসুর রহমান। তিনি সৈয়দ শাহ্জাহানের হাতে “বেস্ট সাইক্লিস্ট অ্যাওয়ার্ড” তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোর মিছিলের উপদেষ্টা জিএম আকরাম, ওবায়েদ মিলন, শেখ আল-মামুন ও শেখ মমতাজ শিরীণ ময়না, শেখ শামীমুল ইসলাম। এছাড়াও সংগঠনের সভাপতি শেখ তারেকসহ অন্যান্যের মধ্যে এনামুল শেখ, শেখ রবিউল ইসলাম রাজিব, সজল কুমার বিশ্বাস, মো. আকিব হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সৈয়দ শাহ্জাহানের এই সাহসিকতা ও সুস্থ জীবনচর্চা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ। তারা আশা প্রকাশ করেন, তাঁর এই উদ্যোগ সমাজে স্বাস্থ্য সচেতনতা, পরিবেশবান্ধব যাতায়াত এবং ইতিবাচক জীবনধারাকে আরও উৎসাহিত করবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park