1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

আস সুন্নাহ মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা ৩ বিএনপি প্রার্থী বকুল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা।

খুলনা খান জাহান আলী থানার মধু ফ্যাক্টরি মোড়ে অবস্থিত আস সুন্নাহ মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালক মাওলানা জিল্লুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন খুলনা ৩ ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মীর কায়ছেদ আলী, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খান জাহান আলী থানা বিএনপি সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান,যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন হিট্টু,কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক , এনামুল হাসান ডায়মন্ড, মুন্সী আব্দুর রউফ, গোলাম কিবরিয়া, অধ্যাপক মুন্সি শফিকুল ইসলাম। এছাড়া বিএনপি , সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, শিক্ষার্থীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি রকিবুল ইসলাম বকুল তার বক্তব্য বলেন শিশু শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ তারা আগামীতে রাষ্ট্র দেশ পরিচালনায় কাজে নিয়োজিত হবে তাদের যথাযথ মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার থেকে দূরে রাখতে হবে। তিনি সকলের কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে তার বক্তব্য শেষ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park