1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

আমি প্রতিশ্রুতিবদ্ধ, খুলনা-৪ হবে একটি উদ্ভাবনী ও শিক্ষিত এলাকা,তেরোখাদায় উপজেলা জনতার মুখোমুখি হেলাল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী এবং কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ৩১ শে জানুয়ারি ( শনিবার ) বিকাল ৪টায় খুলনার তেরখাদার ইখড়ি কাটেংগা স্কুল মাঠে জনতার সঙ্গে সরাসরি মুখোমুখি হন।উক্ত জনসভায় তেরখাদা উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষ উপস্থিত ছিলেন এবং তাঁকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এলাকার সমস্যা ও প্রয়োজন তুলে ধরেন। জনসভার মূল বিষয়বস্তু ছিল প্রাইমারি শিক্ষার উন্নয়ন, শ্রমজীবী ও পেশাজীবী মানুষের অধিকার, এবং স্থানীয় অবকাঠামো সমস্যা।দীপ্তি চৌধুরী (চ্যানেল আই) প্রশ্ন করেন, অন্যান্য রাজনৈতিক নেতা সাধারণত জনসভা করে বক্তব্য দিয়ে চলে যান, আপনি কেন সরাসরি জনতার সঙ্গে সাক্ষাৎ করছেন।আজিজুল বারী হেলাল উত্তর দেন, আমি আমার এলাকার মানুষের কাছে দায়বদ্ধ থাকতে চাই। আমি চাই তাদের সমস্যা শুনতে, আশা ও চাওয়া বুঝতে এবং সেই অনুযায়ী কাজ করার জন্য দায়িত্বশীল থাকতে। জনতার পাশে দাঁড়ানো আমার রাজনৈতিক অঙ্গীকার। আমি প্রতিশ্রুতিবদ্ধ যে, তেরখাদা হবে শিক্ষিত, সমৃদ্ধ ও সুব্যবস্থাপিত। ভ্যানস্ট্যান্ড সমস্যা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তেরখাদায় কোনো ভ্যানস্ট্যান্ড নেই। আমি এখানে দ্রুত স্থায়ী ব্যবস্থা করে স্থানীয় মানুষের যাতায়াত সহজ করতে কাজ করব। এটা আমার প্রথম অগ্রাধিকার। তিনি আরও বলেন, শ্রমজীবী, কৃষক, শিক্ষক, এবং শিক্ষার্থী প্রত্যেকের জন্য সমান সুযোগ ও উন্নয়ন আমার মূল লক্ষ্য। বিএনপি সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে। আমরা বিশ্বাস করি, মানুষের সেবা করতে হবে, রাজনৈতিক প্রচার নয়। আজিজুল বারী হেলাল বলেন আমি প্রতিশ্রুতিবদ্ধ, খুলনা-৪ হবে একটি উদ্ভাবনী ও শিক্ষিত এলাকা। আমরা মানুষকে দেখাবো, রাজনীতি শুধু প্রতিশ্রুতিতে নয়,বরং বাস্তব কাজে নির্ভর করে।এর আগে তিনি রূপসা ও দিঘলিয়ায়ও একই রকম জনসভার আয়োজন করেছেন এবং খুব শীঘ্রই দিঘলিয়ায়ও জনতার সঙ্গে সাক্ষাৎ করবেন।জনসভায় বিভিন্ন পেশাজীবি ও শ্রমজীবি মানুষসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, নউপজেলা বিএনপির নেতৃবৃন্দ চৌধুরী কাওছার আলী, ফখরুল ইসলাম বুলু, হাবিবুর রহমান হাবি, আবদুল মান্নান, রবিউল হোসেন, মাহাবুব, এমদাদ, নাইমুল ইসলাম নাইম, সাজ্জাদ আহমেদ নান্টা, হুমায়ুন মোল্লা, মিল্টন মুন্সি, সোহাগ মুন্সি, সাব্বির আহমেদ টগর, রাজু চৌধুরী, শামিম আহমেদ রমিজ প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park