1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আলি আসগার লবি বলেন, খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্যন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। মনে রাখবেন বর্তমান সরকার জনবান্ধব সরকার। কৃষকের সরকার। মানুষের সরকার। ডুমুরিয়া ও ফুলতলার জলবদ্ধতা নিরসন করে আমরা আমাদের নির্বাচনী ওয়াদা পূরণ করতে চাই। সে লক্ষ্য বাস্তবায়নে আমরা হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ।

তিনি বলেন জনতার শক্তি হচ্ছে বিএনপির মূল শক্তি। জনতার কল্যাণে আমি আমরণ কাজ করে যেতে চাই। তিনি বলেন, কোন প্রকল্পের দুর্নীতি বরদাশত করা হবে না। আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না।

খুলনার ডুমুরিয়া উপজেলার সালতা নদী খননের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলা মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএম আব্দুল মোমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির,‌উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজল মল্লিক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,,জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহেল কাফি সখা, অ্যাডভোকেট নয়ন, ইউপি চেয়ারম্যান মাহাবুব,সরোয়ার হোসেন প্রমুখ।
এরপর আলি আসগার লবি এমপি উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনকল্যাণে যে সকল প্রকলল্প গ্রহণ করবেন তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। সকলকে লোভ লালসার ঊর্ধ্বে থেকে সরকারি কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হতে হবে। মনে রাখতে হবে আমরা জনগণের সেবক, জনগণের শাসক নই। পরে তিনি এক ইফতার মাহফিলে অংশ নেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park