1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

আবাবিল মাশরুম সেন্টারে ৫০ নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিনামূল্যে মাশরুম বীজ বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

মাগুরায় আবাবিল মাশরুম সেন্টার নারী ও তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও মাশরুম উৎপাদন সম্প্রসারণ কার্যক্রম ৫০ জন নারী ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিনামূল্যে মাশরুম বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার ৬ ডিসেম্বর বিকাল ৪ টার সময় মঘী ইউনিয়নের বড়খড়ী গ্রামে আবাবিল মাশরুম সেন্টার, মাশরুম চাষ, উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র এর আয়োজনে করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোঃ তাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা অনুবিভাগ অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা অধিশাখা-২ যুগ্মসচিব মোঃ সাবেত আলী,

যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’ প্রকল্প পরিচালক রবিউল ইসলাম, পরিকল্পনা শাখা-৭ কৃষি মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব আসফিয়া সিরাত, যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন অফিসার মোঃ মাসুম আব্দুল্লাহ, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ রুমানা রহমান।

মাশরুম বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আবাবিল মাশরুম সেন্টার উদ্যোক্তা ও নিরাপদ ঔষধী ফসল উৎপাদন প্রদর্শনী মাশরুম কৃষক মহাইমিন আলম, মাশরুম কৃষক আজিজুল ইসলাম, সফল কৃষি উদ্যোক্তা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক আক্কাস খান, মাশরুম কৃষানী রোজিনা সুলতানা, মাশরুম কৃষক সম্পদ কুমার মন্ডল।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park