
( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)
খুলনার দিঘলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্বরণ সভা ১৮ জানুয়ারি রবিবার উপজেলার কাটালি পাড়ায় বিকাল ৪ টা ৩০ মিনিটের দিকে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও স্বরণ সভায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন খুলনা ৪ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
তিনি বলেন, বাংলাদেশের,আগামী ১২ ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের নেতা কে হবে। যিনি নেতা হবেন তার সক্ষমতা থাকতে হবে দিঘলিয়ার উন্নয়ন উৎপাদন ভালো কাজ করতে পারে, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক সমাজের শিকড় থেকে উৎপাটন করতে হবে।
এ ছাড়াও আজিজুল বারী হেলাল বলেন, আপনারা জানেন আমরা প্রশাসনের কাছে বলেছি অপরাধী যেই হোক যে দলের হোক তাকে বিচারের আওতায় আনতে হবে। আমরা ন্যায্যতার ভিত্তিতে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া বিধবা ভাতা,বয়স্ক ভাতা,রেশন,এবং দশম শ্রেণি পর্যন্ত স্কুলের বেতন ফ্রি করেছিলেন।
এবার আমাদের দল বিএনপি সরকার গঠন করলে আমরা নতুন করে পারিবারিক কার্ড,কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড বাংলাদেশের প্রতিটি পরিবারের নিকট পর্যায়ক্রমে সকলের নিকট এবং প্রথম বছরে ৫০ লাখ করে প্রতিটি কার্ড দেওয়া হবে।
এর পরে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট ব্রহ্মগাতীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সৈয়দ গোলাম আলী সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু,রকিব মল্লিক,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।।