1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

আজিজুল বারী হেলালকে খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করায় শোকরানা দোয়া অনুষ্ঠান।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (রূপসা-তেরোখাদা-দিঘলিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আজিজুল বারী হেলালকে দলীয় প্রার্থী ঘোষণার পর আনন্দে ভাসছে স্থানীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে( ৫ নভেম্বর) বুধবার বিকেল ৫ টায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই শোকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। ব্যানারে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত স্লোগান ও শুভেচ্ছা বার্তা স্থান পায়।দোয়া মাহফিলের শুরুতেই জাতির কল্যাণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলালের মনোনয়নে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা।
বক্তরা বলেন, “তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি আবারও জনগণের দলে পরিণত হয়েছে। আজিজুল বারী হেলাল একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা, যিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রার্থিতা আমাদের প্রত্যেকের জন্য গর্বের।”অনুষ্ঠানে বক্তরা আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “আমরা ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব।শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশে দোয়া মাহফিল সমাপ্ত হয়।অনুষ্ঠানটি দিঘলিয়া উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত হয়, যা ছিল মূলত একটি কৃতজ্ঞতা প্রকাশ ও প্রার্থনা অনুষ্ঠান—দলীয় প্রার্থী ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের উদ্দীপনা ও ঐক্যের এক উজ্জ্বল প্রকাশ।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল। উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুন, অধ্যক্ষ মনিরুল হক বাবুল, মোল্লা খাইরুল ইসলাম, শরীফ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু , জেলা মহিলা দলের এডভোকেট সেতারা বেগম।অন্যান্য নেতৃবৃন্দ। দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু , সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক সমাবেশে বক্তব্য রাখেন।মোল্লা বিল্লাল হোসেন, শরীফ ইকবাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ, সাফিউদ্দিন, জাসেদ কবির জুয়েল, আব্দুল্লাহ আল মামুন নিপু, আরিফুল ইসলাম হাসান, কুদরতে এলাহী স্পিকার, মনিরুল গাজী, সেলিম মোড়ল,মামুন রেজা অপু, আলামিন মোল্লা, জনি, টুটুল, লিটন প্রমুখ।এ সময় খুলনা জেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park