1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

অভয়নগরে চুরি হওয়া গরু দিঘলিয়া থেকে উদ্ধার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪১ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি:

যশোরের অভয়নগর থেকে চুরি হওয়া একটি গরু খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লক্ষ্মীকাঠি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কোনো চোরকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ মে সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় দিঘলিয়া থানার অন্তর্গত কামারগাতী পুলিশ ক্যাম্প ইনচার্জ রিপন হালদার এস আই নিরস্ত্র এবং মোঃ রবিউল ইসলাম এ এস আই নিরস্ত্র এবং সঙ্গীয় ফোর্স ও এলাকাবাসীর সহায়তায় দিঘলিয়া উপজেলার লক্ষ্মীকাঠি গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে উক্ত গরুটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া এই গরুটির মালিক যশোর জেলার অভয়নগর থানার রামনগর গ্রামের আলতাফ মোল্লার ছেলে বাবুল মোল্লা।
পুলিশ সূত্রে জানা যায় অভয়নগর থেকে চুরি হওয়া গরুটি নদী পার করে বারাকপুর ইউনিয়নের লক্ষীকাঠি গ্রামের পাড়ে পৌঁছালে স্থানীয় জনগণ ও পুলিশ ধাওয়া দিলে চোর চক্র গরুটিকে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় বিধায় চোরদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে চুরি হওয়া গরু উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং চোর চক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park