1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

অপরাধের বিরুদ্ধে সোচ্চার হোন, ডিআইজি রেজাউল হকের আহ্বান.

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
রূপসায় ৮ মার্চ -ডিআইজি রেজাউল হক পিপিএম সমাজের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে-ডিআইজি রেজাউল হক।
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম বলেছেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকে, তাহলে অপরাধ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়, এজন্য জনসাধারণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। তবে সমাজের মানুষ যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পায়, তাহলে তা দ্রুত পুলিশকে জানালে অপরাধ দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে এবং জনগণের আস্থা ও সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে, যাতে তারা মাদক, সন্ত্রাস বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। পাশাপাশি তরুণ সমাজকে ভালো কাজে সম্পৃক্ত করার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান, তিনি সবাইকে আইন মেনে চলার পাশাপাশি অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এই সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) তোফায়েল আহাম্মেদ, খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ আনিসুজ্জামান, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. রাফিউর রহমান।
খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর। রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খানের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল,
জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, রূপসা প্রেস ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম, রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইলিয়াজ হোসেন, এস এম আ. মালেক, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, আজিজুর রহমান,বাদশা জমাদ্দার, ফিরোজ মাহমুদ, জামায়াতে ইসলামী নেতা সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, মাওলানা জাহাঙ্গীর হোসেন, মাওলানা হেকমত আলী, মো. নাজিমুদ্দিন, সাইফুল ইসলাম,মিজানুর রহমান,
শাহ জামান প্রিন্স, ফরহাদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা সেলিম সরদার, শফিকুল ইসলাম, মুফতি হেলালউদ্দিন, ইকরামুল হক, মাওলানা আলামিন শেখ, মো. হাজী ইকরাম প্রমূখ। এছাড়াও থানা পুলিশের মধ্যে এসআই রজত কুমার মন্ডল, নাজমুল হাসান, আশরাফ হোসেন, লাইজু সহ পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park