1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

অন্তর্ভুক্তিমূলক দূর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যমূলক সকল ব্যবস্থা ভেঙে, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাইঃ মাওলানা সাখাওয়াত হোসাইন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃসোহেল রানা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ১১দলীয় নির্বাচনী জোটের “দেওয়াল ঘড়ির” ঐক্যবদ্ধ প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন দিঘলিয়া ও তেরখাদা উপজেলার (আংশিক) ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগ কালে দক্ষিণ মোকামপুর উঠান বৈঠক (মহিলা ও পুরুষ), মধুপুর ও গাজীরহাট ইউনিয়নের যৌথ উদ্যোগে উলামা সমাবেশ, কোলাবাজার গনসংযোগ ও প্রচার মিছিল,পারহাজীগ্রাম উঠান বৈঠক (পুরুষ ও মহিলা), লস্কারপুরে উঠান বৈঠক, মোকামপুরে উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভা ও বৈঠককালে ১১দলীয় ঐক্যবদ্ধ জোটের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, বাংলাদেশ স্বাধীনের পর যারা ক্ষমতায় এসেছে তারা দেশের উন্নয়নে কাজ করার পরিবর্তে নিজেদের ভার্গের পরিবর্তন ঘটিয়েছে। দূর্নীতি মুক্ত,ইনসাফ পূর্ণ দেশ গঠন, ন্যায়- বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার নিশ্চিতকরণ, হিন্দু-মুসলিম সকলের সম- অধিকার নিশ্চিত করার জন্য এবং দূর্নীতি, চাদাবাজি, অন্যায়, অত্যাচার,জুলুম বন্ধের জন্য আগামী নির্বাচন হবে একটি পরিবর্তনের নির্বাচন।
ইসলামী শক্তি ও দেশপ্রেমিক জুলাই গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ দলগুলোর ১১দলীয় জোট মনোনীত প্রার্থীদেরকে বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক দূর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যমূলক সকল ব্যবস্থা ভেঙে ইনসাফপূর্ন সমাজ প্রতিষ্ঠা করতে চাই। খুলনা-৪ আসন তথা রূপসা-তেরখাদা-দিঘলিয়ার এই অবহেলিত জনপদের নেতৃত্বে যারা এসেছে তারা কখনোই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং এই জনপদে চাঁদাবাজি, মাদক আর জলুমের আখরা গড়েছিলো!
আমি জনগনের কাছে ওয়াদা করতে চাই আমি আপনাদের শাসক নয় সত্যিকার সেবক হতে চাই।
এবং আমার প্রাণের এই জনপদের সকল বৈষম্য দূর করে স্মার্ট ও মডেল খুলনা-৪ গড়তে সকলের সমর্থন ও সহযোগিতা চাই।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম খুলনা জেলা নায়েবে আমির
মাওলানা কবিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মুফতি মহিউদ্দীম, রুপসা উপজেলার ৩-বার এর সফল ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ জোবায়ের, মাওলানা আব্দুর রহমান, খেলাফত মজলিস তেরখাদা উপজেলার সভাপতি মাঃ আব্দুল কাদের,বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রুপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নাজিম উদ্দীন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রুপসা উপজেলা জসিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া উপজেলা সভাপতি মিজানুর রহমান, মাওলানা আব্দুর রহিম, মাহমুদ, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ জিহাদী, এনসিপির ফাহাদ গাজী,শামিম হাওলাদার, সোহান শেখ, ইসরাফিল, প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park