
মোঃ সোহেল রানা
খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু তাঁর ফেসবুকে শুকরিয়া জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে সবাইকে নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করেছেন।অপর এক পোস্টে দলীয় মনোনয়ন প্রাপ্তির নিয়ে উল্লাস প্রকাশ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে নিষেধ করেছেন তিনি।রবিবার (২ নভেম্বর ২০২৫) এর রাতে নজরুল ইসলাম মঞ্জুর নিজের ফেসবুকে পর পর দু’টি পোস্ট দিয়েছেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে-রবিবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে ফেসবুকে দেওয়া প্রথম পোস্টে তিনি উল্লেখ করেছেন, মহান আল্লাহ তালার প্রতি শুকরিয়া।খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রাথী হিসেবে দ্রুত সবাইকে নিয়ে কাজ শুরু করার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার জন্য তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।।