1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

মো মামুন মোল্লা খুলনা প্রতিনিধি।

খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেছেন ‘‘ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারী। সময়ের সঠিক মূল্যায়ন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশ গড়ার গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করবে। তিনি শিক্ষার্থীদের পরচর্চা না করে নিজেদের আত্মসমালোচনার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে সুন্দর জীবন গড়ার আহবান জানান।’’
তিনি ৩০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মাদ আনাছ ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খুলনার এস এম ছায়েদুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল লতিফ সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ভূইয়া মোহাম্মাদ নূরুল হুদা, নব কুমার ভট্টাচার্য্য, সন্দীপ কুমার ঢালী, জি এম মোশাররফ হোসেন, কনিকা রানী দাস, অপূর্ব সরকার, হাসান সর্দ্দারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের এস এস সি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সম্মনা ক্রেস্ট প্রদান করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park