1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কুয়েট কর্মচারী সমিতি’র নবীন বরণ, বিদায়ী সংবর্ধনা ও সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( কুয়েট) কর্মচারী সমিতির নবীণ বরণ, বিদায়ী কর্মচারীদের সংবর্ধনা ও ৫ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর সোমবার দুপুর ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ২০১ নং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সদ্য যোগদানকারী চাকরিজীবী কর্মচারীদেরকে ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়াা হয় এবং সদ্য অবসরপ্রাপ্ত কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট ও জায়নামাজ উপহার দিয়ে বিদায়ী সম্বর্ধনা জানান হয়। কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিব সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক সম্রাট কাজী, কর্মচারী সমিতির নেতা মোড়ল আসাদুজ্জামান, সাবেক সভাপতি ইমদাদুল হক মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক জালাল মুন্সি, নিরাপত্তা শাখার মোঃ আইয়ুব আলী, আঃ হালিম, মোঃ ফারুক হোসেন। সাধারণ সভায় আপগ্রেডেশন নীতিমালা সংশোধন ও আপগ্রেডেশন বোর্ড বাস্তবায়ন করার দাবী প্রসঙ্গে, কর্মচারী ক্লাবকাম ডরমেটরী নির্মাণ করার দাবী প্রসঙ্গে আলোচনা করা হয়। এছাড়াও অসুস্থ কর্মচারীদের চিকিৎসার সাহায্য প্রদানের বিষয়ে মতামত চাওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রত্যেক কর্মচারীদেরকে দুপুরের উন্নতমানের খাবার ও একটি করে প্লেট উপহার দেওয়া হয়। সভায় কর্মচারী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park