1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি বাচ্চু ও সাধারণ সম্পাদক অপু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (রেজি: নং খুলনা-২০৬৯)-এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের নির্বাচনে আব্দুর রাজ্জাক বাচ্চু সভাপতি এবং শামিম উল হাসান অপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ইউনিয়নের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১লা নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র ক্রয়ের সময়সীমা নির্ধারণ করা হয় ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এবং প্রত্যাহারের শেষ দিন ছিল ২৩ অক্টোবর। প্রতীক বরাদ্দের দিন নির্ধারিত ছিল ২৫ অক্টোবর।
৯টি পদের বিপরীতে মোট ১২টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে ২ জন মনোনয়নপত্র জমা না দেয়া এবং ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুর রাজ্জাক বাচ্চু সভাপতি, মজিবুল শেখ সহ-সভাপতি, এ্যাড. শামিম উল হাসান অপু সাধারণ সম্পাদক, এম. এ. জিহাদ যুগ্ম সাধারণ সম্পাদক, এনামুল হক কোষাধ্যক্ষ, এস. এম. মাহফুজ উর রহমান দপ্তর সম্পাদক, শাহারিয়া ইমন রুবেল প্রচার সম্পাদক ও তুহিন আহমেদ কার্যকরী সদস্য‌ পদে নির্বাচিত হয়।
তবে সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় ঐ পদটি শূন্য রয়েছে।প্রধান নির্বাচন কমিশনার শেহাবউদ্দিন আহাম্মেদ, নির্বাচন কমিশনার মিরাজুল ইসলাম এবং কমিশন সদস্য আসলাম আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park