1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

মোরেলগঞ্জে হিন্দু ধর্মালম্বীদের বিএনপিতে যোগদান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট)  প্রতিনিধি।

বাগেরহাটের কচুয়ায় বিএনপিতে যোগ দিয়েছেন ২ শতাধিক  সনাতন ধর্মাবলম্বী। রোববার  (২৬ অক্টোবর ) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার সংলগ্ন  জেলা বিএনপি নেতা (বাগেরহাট -৩) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের কচুয়ার বাড়িতে  তারা  আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এদের মধ্যে স্থানীয় পূজা উদযাপন কমিটিসহ হিন্দু নেতারা রয়েছেন। তারা পেশায় ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশায় জড়িত। এ সময় কাজী শিপন  বিএনপিতে যোগদান করা হিন্দু সম্প্রদায়ের লোকদের  ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ সময় জেলা বিএনপির এ নেতা বলেন ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা দখল করতে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে। সনাতনী মানুষের ওপর হামলা করিয়ে বিরোধী দল দমন করেছে। তিনি বলেন, আজ হিন্দু সম্প্রদায়ের লোকদের দলে দলে বিএনপিতে যোগদান প্রমাণ করে দেয়, বিএনপি সব সময় হিন্দুদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হিন্দু সম্প্রদায়সহ সব শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park