1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

দিঘলিয়ায় ইসলামী ছাএ আন্দলোন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠি।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

এস.এম.শামীম দিঘলিয়া নিজস্ব প্রতিনিধি।

“মুক্তির সংগ্রাম – ইসলামী শাসনতন্ত্র” এই মূলমন্ত্রকে ধারণ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩ টায় আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ ইমরান, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা জেলা।
বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ ফরহাদ মোল্লা, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা জেলা।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জনাব নুরুল হুদা সাজ্জু, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া উপজেলা।
মাওলানা আসাদুল্লাহ হামিদী, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেনহাটি উপজেলা।হাফেজ মোহাম্মদ হুসাইন আহমেদ, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া উপজেলা।

মুফতি ইয়ারকুব সাহেব, সহযোগী অধ্যাপক, আনছার সরোয়ার খান ডিগ্রি কলেজ, সেনহাটি, দিঘলিয়া। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হযরত মাও: গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোঃ মীর সালমান ফারসিস, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া উপজেলা শাখা।বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের নেতৃত্বে আসবে।

তাদের আদর্শ, নৈতিকতা ও ইসলামিক মূল্যবোধে গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং আত্মশুদ্ধি ও মানবকল্যাণের হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park