1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ৪ লক্ষ২০হাজার টাকার ক্ষয়ক্ষতি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনার ডুমুরিয়ার চুকনগর’র একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৪লক্ষ ২০হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্তরা।
গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চুকনগর গাজীর বিল নামক এলাকায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে এক মৎস্য চাষিকে সর্বস্বান্ত করেছে দুর্বৃত্তরা।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের হাসেম আলী গাজীর ছেলে মৎস্য চাষি মাসুম গাজীর সাড়ে তিন বিঘার একটি চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৪ লক্ষ ২০হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী মাসুম গাজী বলেন, দক্ষিণ চুকনগরের গাজীর বিলে আমার পৈত্রিক সম্পত্তির সাড়ে তিন বিঘার একটি মৎস্য ঘেরে দুই বছর যাবৎ শান্তিপূর্ণভাবে মাছ চাষ করে আসছি। গত বছর ওই চিংড়ি ঘের থেকে সব খরচ বাদ দিয়ে আমার প্রায় ৬ লাখ টাকা লাভ হয়। এটা দেখে আমার আপন চাচা ইসহাক গাজী ও আমার চাচাতো ভাই কুদ্দুস গাজী হিংসা করে আমার ঘেরে বিষ প্রয়োগ করেছে। কুদ্দুস গাজী, হাসান গাজী ও ইছহাক আলী গাজীর পরিবারের সাথে আমাদের পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে বুধবার দুপুরের পর যেকোনো সময় আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে। আমার ঘেরে গলদা, বাগদা চিংড়িসহ যত প্রকার মাছ ছিল সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লক্ষ২০হাজার টাকা।

তিনি আরো বলেন, বুধবার সকালে আমি লোকজন নিয়ে মৎস্য ঘেরে জাল দিয়ে অল্প কিছু গলদা ও বাগদা চিংড়ি ধরে বেলা ১১টায় স্থানীয় মৎস্য আড়ৎতে মাছগুলো বিক্রি করতে যাই। এই সুযোগে আমার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে।

ঘটনার দিন বিকেল বেলায় ঘেরে এসে দেখি রুই, কাতলা, মৃগেল, গলদা, বাগদা চিংড়িসহ ঘেরে থাকা সকল প্রকার মাছ মরে ঘেরের পানিতে ভেসে উঠেছে। এভাবে হঠাৎ মাছ মরার কারণ খুঁজতে গিয়ে ঘেরের পানিতে দেখি নাইট্রো ৫০৫ ইসি ৫০০ মিলিমিটারের ২টি খালি বিষের বোতল পড়ে আছে।
ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা বলেন, মৎস্য ঘেরে বিষ প্রয়োগের বিষয় অভিযোগ । পেয়েছি আশু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park