1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কুয়েটে সদ্য গঠিত নিরাপত্তা কমিটির সাথে গার্ডদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নবগঠিত নিরাপত্তা
কমিটির সাথে নিরাপত্তা গার্ডদের (রাজস্ব) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার উদ্যেগে ১৮ অক্টোবর শনিবার দুপুরে
বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক সহ নবগঠিত কমিটির সকল
সদস্যবৃন্দ। সভার শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার কাজে নিয়োজিত
গার্ডদের দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত হন।এসময় সংশ্লিষ্ট গার্ডরা তাদের দায়িত্ব পালনে নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ ও

প্রাসঙ্গিক সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে নিরাপত্তা
কমিটির সভাপতি সেসব সমস্যা সমাধানে ভাইস- চ্যান্সেলর মহোদয়ের সাথে আলাপ করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন নিরাপত্তা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রামানিক। সভায় বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা এবং সম্পদ ও স্থাপনা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে নিরাপত্তা গার্ডদের প্রতি

নিরাপত্তা কমিটি আহ্বান জানান । জনসংযোগ,তথ্য ও প্রকাশনা ডিভিশন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park