1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

র‍্যাব ৬ ও র‍্যাব-১১ যৌথ অভিযানে বাগেরহাটের সাংবাদিক হায়াত হত্যা মুল আসামি গ্রেফতার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব ৬ ও র‍্যাব-১১।
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর খুন ও ধর্ষণের অপরাধে জড়িত অপরাধীদের

গ্রেফতার করে আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৭/১০/২৫ খ্রিস্টাব্দ রাতে *র‌্যাব-৬ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন বৈদ্যেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার ১নং এজাহার নামীয় আসামি ইস্রাফিল (৫০), পিতা- মৃত সালাম, গ্রাম- হাড়িখালী,

থানা- বাগেরহাট সদর, জেলা বাগেরহাটকে গ্রেফতার করেছে। উল্লেখ্য যে, গত ০৩/১০/২৫ খ্রি. সাংবাদিক এস এম হায়াত আলী বাগেরহাট সদর থানা এলাকার হাড়িখালী গ্রামে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে বাগেরহাট সদর থানায় হত্যা মামলা করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park