1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

দিনাজপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠান ১২ হাজার টাকা জরিমানা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়ের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানের ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৬ অক্টোবর বৃহস্পতিবার দিনাজপুর জেলার, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,পার্বতীপুর ,মোঃ মাহমুদ হোসাইন রাজু এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে.
(১)মামা ভাগিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট, বাইপাস মোড়, পার্বতীপুর , প্রতিষ্ঠানের উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক ( দই) পণ্যের অনুকূলে বিএসটিআই লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য দেয়ার অপরাধে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন,২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় (১০ হাজার) টাকা জরিমান আরপ ও জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।

(২)মেসার্স নিকাত ট্রেডার্স,জমিরহাট,পার্বতীপুর, দিনাজপুর এর ব্যবহৃত ০১টি পেট্রোল পণ্যের ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১৩০ মিলি কম পাওয়া যায় ।এই অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট “ওজন ও পরিমাণ মানদন্ড আইন,২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় (দুই হাজার ) টাকা জরিমানা করেন এবং জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মোঃ ইশতিয়াক আহম্মেদ , ফিল্ড অফিসার(সিএম) ও মো. শামীম আজাদ বকুল , পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই, দিনাজপুর।
জনস্বার্থে বিএসটিআই দিনাজপুরের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park