মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়ের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানের ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৬ অক্টোবর বৃহস্পতিবার দিনাজপুর জেলার, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,পার্বতীপুর ,মোঃ মাহমুদ হোসাইন রাজু এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে.
(১)মামা ভাগিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট, বাইপাস মোড়, পার্বতীপুর , প্রতিষ্ঠানের উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক ( দই) পণ্যের অনুকূলে বিএসটিআই লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য দেয়ার অপরাধে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 'বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন,২০১৮" এর সংশ্লিষ্ট ধারায় (১০ হাজার) টাকা জরিমান আরপ ও জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।
(২)মেসার্স নিকাত ট্রেডার্স,জমিরহাট,পার্বতীপুর, দিনাজপুর এর ব্যবহৃত ০১টি পেট্রোল পণ্যের ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১৩০ মিলি কম পাওয়া যায় ।এই অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট "ওজন ও পরিমাণ মানদন্ড আইন,২০১৮" এর সংশ্লিষ্ট ধারায় (দুই হাজার ) টাকা জরিমানা করেন এবং জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।
উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মোঃ ইশতিয়াক আহম্মেদ , ফিল্ড অফিসার(সিএম) ও মো. শামীম আজাদ বকুল , পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই, দিনাজপুর।
জনস্বার্থে বিএসটিআই দিনাজপুরের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.