1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

নিউজ ডেস্ক ,

খুলনা, ১৬ অক্টোবর ২০২৫: বাংলাদেশ নৌবাহিনীতে এ-২০২৬ ব্যাচের নবীন নাবিক এবং এমওডিসি(নৌ) ভর্তির কার্যক্রম গত ০৯ অক্টোবর ২০২৫ হতে চলমান রয়েছে। ভর্তির কার্যক্রম চলাকালে গতকাল বুধবার (১৫-১০-২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সদর থানাধীন খুলনা হোটেল, হোটেল ধানসিড়ি এবং হোটেল সোসাইটিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে নাবিক ভর্তির প্রতারক চক্রের ২ সদস্য আশিকুর রহমান এবং মোঃ বশির উদ্দিনকে আটক করা হয়।

অভিযানকালে হোটেল সোসাইটি-এর ২০নং কক্ষ হতে বিভিন্ন ভুয়া প্রশ্নপত্র, উত্তর পত্র, স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও আনুষঙ্গিক নথিপত্র জব্দ করা হয়। বর্ণিত কক্ষটি প্রতারক চক্রের সদস্যরা অফিস কক্ষ হিসেবে ব্যবহার করত। এ সময় বর্ণিত হোটেলসমূহ হতে প্রতারণার শিকার ১৬ জন চাকরি প্রার্থীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা জানায় প্রতারকচক্রের সদস্যরা ১০-১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও ব্ল্যাংক স্ট্যাম্প গহণ করে। এছাড়াও প্রতারকগণ কর্তৃক চাকরি প্রার্থীদের ভর্তি সংক্রান্ত ভুয়া প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করার প্রমাণাদি পাওয়া যায়। পরবর্তীতে আটককৃত প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক নিয়োগ একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া। আর্থিক লেনদেনের মাধ্যমে নাবিক নিয়োগের কোন সুযোগ নেই। নৌবাহিনীতে নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে প্রতারক চক্র চাকরি প্রার্থীদের সাথে অবৈধভাবে অর্থের বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করে থাকে। তবে নৌবাহিনীর সদস্যদের তীক্ষ্ণ নজরদারি, ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ ধরনের অবৈধ অপচেষ্টামূলক কার্যক্রম অধিকাংশ ক্ষেত্রে রোধ করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে সকলকে প্রতারকচক্র থেকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park