1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরে অন্বেষা সরকার এন্ড চৌধুরী ফুড প্রোডাক্টস মোবাইল কোর্টে জরিমানা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

দিনাজপুর জেলার সদর উপজেলার কাউগাঁয় অবস্থিত অন্বেষা সরকার এন্ড ফুট প্রডাক্টস ফ্যাক্টরিতে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় দিনাজপুর মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ৯ অক্টোবর দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঞ্জুর মোর্শেদ ও সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহার নেতৃত্বে বিএসটিআই প্রসিকিউটরের দায়িত্বে তানভীর আহমেদ পরিদর্শক(মেট্রোলোজী) মোঃ হুমায়ুন কবির ফিল্ড অফিসার(সিএম) অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অন্বেষা সরকার এন্ড চৌধুরী ফুড প্রোডাক্টস এর উৎপাদিত প্লেন কেক পন্যের বিএসটিআই লাইসেন্স ব্যতীত উৎপাদন ও বিতরণের অপরাধে বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউসন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা এবং প্রতিষ্ঠানের উৎপাদিত পাউরুটি কেক পন্যের উৎপাদনের তারিখ সম্পর্কে ভুল তথ্য ও ওজন পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি সহ বিএসটিআই অনুমোদনের সতর্ক করেন।

বিএসটিআই প্রসিকিউটরের দায়িত্বে থাকা তানভীর আহমেদ পরিদর্শক(মেট্রলোজি)বলেন যাহারা বিএসটিআই অনুমোদন ছাড়া ফুড খাদ্যদ্রব্যে পন্য উৎপাদন করছে সেই প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হচ্ছে এবং যাদের প্রতিষ্ঠানগুলো বিএসটিআই অনুমোদিত নয় তাঁদের কে অনুমোদনের সতর্ক করা হচ্ছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park