1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

দিঘলিয়ায় নিরাপত্তা প্রহরী কর্তৃক ৭ম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি ঘটনায় পুত্রের ওপেন চ্যালেঞ্জ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ

দিঘলিয়ায় স্টার জুট মিলের নিরাপত্তা প্রহরী কর্তৃক জনৈক ৭ম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় মিল কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। ধর্ষকের পুত্র ছাত্রীর পিতা ও সাংবাদিককে ওপেন চ্যালেঞ্জ ছুড়েছে ও নানা ধরণের হুমকি প্রদান অব্যাহত আছে। তার পিতার কেউ কিছু করতে পারলে করে যেন।
সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার স্টার জুট মিলের নিরাপত্তা প্রহরী জহিরুল ইসলাম সুমন (৩৫) জনৈক ৭ম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি ঘটনায় ভিকটিমের পিতাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পাশাপাশি সাংবাদিকদেরও হুমকি প্রদান করেছে। সে বলেছে তার পিতার বিরুদ্ধে যে যা করতে পারে করে যেন।
উল্লেখ্য জহিরুল ইসলামের পিতার নাম মোঃ শফিউদ্দিন। জহিরুল ইসলাম স্টার জুট মিলের শ্রমিক কলোনীর কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করত। ঘটনা ঘটেছে ২২ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে। উক্ত ছাত্রী বাসায় ফেরার পথে তাকে মুখ চেপে ঝাপটে ধরে মিলের পরিত্যাক্ত কোয়ার্টারের দোতলার সিঁড়িতে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভিকটিম চিৎকার দিলে সুমন তাকে ছেড়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ভিকটিম সেখান থেকে বাসায় এসে জানালে ভিকটিমের পিতা মিল কর্তৃপক্ষকে জানায়। মিল কর্তৃপক্ষ জহুরুলকে ডেকে শোনার পর তাকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করে এবং মিলের কোয়ার্টার থেকে নেমে যাওয়ার নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর জহিরুল পু্ত্র ইশান আহমেদ ইফতি ভিকটিমের পিতা ও জনৈক সাংবাদিককে মোবাইলের মাধ্যমে হুমকি প্রদান করছে এবং মুখ খারাপ করে তার পিতার যা করতে পারে যেন করে। সে এ কথাও বলে, ‘কেউ যদি তার পিতার কিছু করতে পারে তবে তার নিম্নাঙ্গ কেটে ফেলব।’
উল্লেখ্য উক্ত জহিরুল ইসলামের বিরুদ্ধে মাদক মামলা, জনৈক শিক্ষকের স্ত্রীর শ্লিলতাহানী, নিজ বাসায় বহিরাগত মেয়েসহ গ্রেফতারসহ বহু অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উক্ত সুমনের নিকটতম জনৈক আত্নীয় সরকারী উচ্চ পদে আসিন। তার দাপটেই সে মিলের ভেতর বেপরোয়া। এলাকাবাসীর জিজ্ঞাসা জহিরুল ইসলাম স্টার জুট মিলের একজন নিরাপত্তা প্রহরী। সে ৬ লাখ টাকার মোটরসাইকেলে চলাচল করে। তার এ অর্থের উৎস কোথায়?
এ বিষয়ে মিল কর্তৃপক্ষ মৌখিক বলেন, অভিযুক্ত ব্যক্তি লিখিত দিয়েছে এবং তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছেন আডমিন অফিসার আব্দুল জলিল, সিকিউরিটি অফিসার প্রসান্ত কুমার রায়, মান নিয়ন্ত্রণ অফিসার রেজাউল করিম। দশ কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করার নির্দেশ দিয়েছেন মিলের প্রকল্প প্রধান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park