1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

তেরখাদায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের সৌজন্যে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

মোঃ সোহেল রানা বাংলার চেতনা নিউজ খুলনা।

খুলনা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী, যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাক্তন সভাপতি পারভেজ মল্লিকের উদ্যোগে ২৭ সেপ্টেম্বর ইখড়ি সিকদার বাড়ির ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
দর্শকদের উল্লাস ও করতালিতে ইখড়ি খেলার মাঠ এবং এর পারিপার্শ্বিকতা পুরোপুরি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘ সময় পর এই প্রকারের খেলাধুলার পরিবেশ পেয়ে দর্শকরা আনন্দিত হন।
বিকেল ৫ টার দিকে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন, খুলনা-০৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তেরখাদার বাসিন্দা এবং বিশিষ্ট সমাজসেবক পারভেজ মল্লিক।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ, আল আমিন হোসেন, মোঃ রবিউল ইসলাম লাখু, হিরু শিকদার রিনা, মোঃ লালিম শেখ, শেখ আরিফ, মোহাম্মদ গোলজার আলম, ইনামুল ইসলাম, মোঃ বাহার মোল্লা, মেহেদি হাসান, আকাশ সিকদার, সজীব সিকদার, এবং মাসিকুল সিকদার। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা পরিচালনায় ছিলেন আজিজুল হক।
আলোচনা সভা শেষে পারভেজ মল্লিকের পক্ষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ ও অন্যান্য অতিথিরা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park