1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নৌবাহিনী ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ‘বার্ষিক সাধারণ সভা’অনুস্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

নিউজ ডেস্ক, বাংলার চেতনা নিউজ ঢাকা।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫: বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা(এজিএম)-২০২৫। বর্তমান এডহক কমিটি আজ শুক্রবার (২৬-০৯-২০২৫) বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজা হাজী মহসিন অডিটোরিয়ামে এ সভার অয়োজন করে। নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং  ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসান এর সভাপতিত্বে বহুল প্রত্যাশিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।বার্ষিক সাধারণ সভায় বিগত দিনে প্রাক্তন সাঁতারু ও সংগঠকদের যারা মৃত্যবরণ করেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরবর্তীতে সভাপতি তাঁর স্বাগত ভাষণ প্রদান করেন। সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ ২০২৪-২০২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করে। এছাড়াও সভায় ফেডারেশনের গঠনতন্ত্র সম্পর্কে বিষদ আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এ সময় সভাপতি সকল সদস্য ও অংশীজনদের সম্মতিক্রমে উত্থাপিত প্রস্তাবনাসমূহ অনুমোদন প্রদান করে। অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির সদস্যবৃন্দ, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, সুইমিং ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। এছাড়াও এ সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park