1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলতলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মোঃ মামুন মোল্লা বাংলার চেতনা নিউজ খুলনা।

ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে স্থানীয় ডাবুর মাঠে অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে ফুটবল প্রতিযোগিতায় ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ ৬-১ গোলের ব্যবধানে শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ান হয়। খেলাটি পরিচালনা করেন আজিবর মোল্যা, তাকে সহযোগিতা করেন কামরুল আজম বাবু ও পারভেজ আলম। পরে ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক মনিরা পারভীন, মহাসিন বিশ্বাস, মাদ্রাসা সুপার আঃ গফ্ফার, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, শিক্ষক রতন বিশ্বাস, আনিছুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park