1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মানিকগঞ্জে বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুর মরদেহ উদ্ধার।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬০ বার পঠিত

তথ্য সংগ্রহ  সাব্বির হোসেন বাংলার চেতনা নিউজ।

 

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।নিহতরা হলেন-মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭),তাঁর ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)।

পুলিশ জানায়,ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

প্রতিবেশীরা জানান,সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়েও বাসার দরজায় সাড়া পাননি।পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি ৯৯৯-এ ফোন করেন।খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শিখা আক্তারের লাশ বিছানায় এবং দুই শিশুর লাশ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

নিহতের স্বামী শাহীন দেওয়ান এক মাস আগে মালয়েশিয়া যান।তিনি এর আগে দেশে হ্যালোবাইক চালাতেন।নিহত শিখা ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। সন্তানদের মধ্যে আলভী প্রথম সংসারের এবং সায়মা বর্তমান সংসারের সন্তান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park