1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নৌবাহিনীর অভিযানে মহেশখালীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ ০২ জন আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

নিউজ ডেস্ক, বাংলার চেতনা নিউজ।

চট্টগ্রাম, ২৩ সেপ্টেমবা ২০২৫: দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধমূলক কার্যক্রম দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গতকাল সোমবার (২২-০৯-২০২৫) মহেশখালীতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী অনসারুল করিম এবং নুর আলমকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী। অভিযানকালে মহেশখালীর চিহ্নিত সন্ত্রাসী আনসারুল করিম ও নুর আলমকে তাদের নিজ নিজ বাড়ি হতে আটক করা হয়। এ সময় তল্লাশি করে ১টি এলজি, ০১ টি দু-নলা দেশীয় বন্দুক, ০৬ টি ধারালো অস্ত্র, ১৩ রাউন্ড বুলেট সিসা, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। থানা সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসীরা মহেশখালী থানার অস্ত্র, মাদক, চুরি, হত্যা ও মানবপাচারসহ একাধিক মামলার আসামি। পরবর্তীতে জব্দকৃত মাদক, অস্ত্র এবং সন্ত্রাসিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।।

উলে­খ্য সমুদ্র ও উপক‚লীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park