1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ফুলবাড়ীতে ১০০ লিটার মদ সহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর টাওয়ারের মোড় সংলগ্ন আদিবাসী পাড়া থেকে ১০০ লিটার মদ সহ নেপাল হাসদা নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গতকাল রাতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল এর নির্দেশে এস আই কমলা কান্ত ফুলবাড়ী থানার একটি চৌকস টিম নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নেপাল হাসদারের নিজ বাড়ি থেকে ১০০ লিটার মদ সহ তাকে গ্রেফতার করে।
পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়।
থানা পুলিশ জানায় নেপাল হাঁসদা দীর্ঘদিন যাবত মদের ব্যাবসা করে আসছে মর্মে তাদের কাছে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে গতকাল এই অভিযান পরিচালনা করেন থানা পুলিশ।এ বিষয়ে অফিসার ইনচার্জ জানান ফুলবাড়ীতে মাদকের শেখর উপড়ে ফেলতে আমাদের অভিযান চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় গতকাল রাতে সফল একটি অভিযান পরিচালনা করা।
কোন মাদক ব্যবসায়ী পুলিশের হাত থেকে ছাড় পাবে না,ইতিমধ্যে মাদকের গডফাদারদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আন্তরিকভাবে সহযোগিতা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,
পুলিশ এবং নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অনেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
ফুলবাড়ীকে মাদকমুক্ত রাখতে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন তিনি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park