1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ঝালকাঠিতে সাংবাদিক মোল্লা শাওনের গ্রামের বাড়িতে বোমা হামলা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

ব্যুরো প্রধান খুলনা বাংলার চেতনা নিউজ।

ঝালকাঠিতে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে সাংবাদিক ও দৈনিক যায়যায় বেলা-এর সম্পাদক মোল্লা শাওনের গ্রামের বাড়িতে। গতকাল (শুক্রবার) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে কয়েকজন দুর্বৃত্ত মোল্লা শাওনের বসতবাড়িকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। প্রচণ্ড শব্দে আশপাশের গ্রাম কেঁপে ওঠে। এসময় পরিবারের সদস্যরা আতঙ্কে ঘরের ভেতরে আশ্রয় নেন। তবে সৌভাগ্যবশত বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ঝালকাঠি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে। প্রাথমিক তদন্তে জানা যায়, এ হামলার সাথে স্থানীয় ছাত্রলীগের এক সন্ত্রাসী জড়িত। তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যমকে জানান,
“আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযান চালাই। এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আর কারা জড়িত, তাদেরও চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।”

ঘটনার পর সাংবাদিক মোল্লা শাওন ক্ষোভ প্রকাশ করে বলেন,
“একজন সাংবাদিক হিসেবে সত্য প্রকাশ করাই আমার দায়িত্ব। এর জন্য যদি বারবার প্রাণনাশের হুমকি ও হামলার শিকার হতে হয়, তবে তা শুধু আমার জন্য নয়—সাংবাদিকতার স্বাধীনতার জন্যও বড় হুমকি। আমি দ্রুত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সাংবাদিকের বাড়িতে এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু একজন ব্যক্তিকে ভয় দেখানো নয়; বরং স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধের অপচেষ্টা।

এদিকে, ঝালকাঠি প্রেসক্লাব ও স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠন এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।
বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পুরো এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এ ঘটনার পর গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park