1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

খুলনায় অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

(মোঃ সোহেল রানা “) বাংলার চেতনা নিউজ খুলনা।

খুলনায় অস্ত্র এবং গুলিসহ চার মামলার আসামি তানভীর ইসলাম নিলয়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তাকে খুলনা থানাধীন রূপসা স্ট্যান্ড থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত নিলয় ওই এলাকার বাসিন্দা মনির হোসেনের ছেলে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী বলে খুলনা থানার পুলিশ জানায়।
খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম নিলয়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ইউনুস নামের অপর এক যুবককে চাঁদার দাবিতে রূপসা স্টান্ড রোডে নিয়ে মারধর করতে থাকে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং ঘটনাস্থল থেকে ভিকটিম ইউনুসকে উদ্ধার করে। এ সময় পুলিশ নিলয়কে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে স্বীকারোক্তি মোতাবেক তার ঘর থেকে একটি সুটার গান এবং একটি গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park